এক নজরে সংগঠন
জামালপুর ডিজএ্যাবল্ড পিপলস অর্গানাইজেশন টু ডেভেলপমেন্ট (জামালপুর ডিপিওডি) বাংলাদেশের জামালপুর জেলায় কর্মরত একটি প্রতিবন্ধী ব্যক্তিদের সংগঠন (ওপিডি)। সংগঠনটি ২০০২ সালে প্রতিষ্ঠিত হয়। শুরুতে ৩০০ জন প্রতিবন্ধী ব্যক্তিকে নিয়ে বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ সমিতির (বিপিকেএস) এর উদ্ভাবিত কার্যক্রম উন্নয়ন কৌশল “উন্নয়নে প্রতিবন্ধী ব্যক্তিদের স্ব উদ্দ্যোগ (পিএসআইডি) প্রকল্প বাস্তবায়ন শেষে স্থানীয় প্রতিবন্ধী সুবিধাভোগীদের কাছে ক্ষমতা হস্তান্তরিত হয়।
এই সংগঠনে বর্তমানে ৯০০ জন সাধারণ সদস্য রয়েছে; যার মধ্যে পুরুষ ৪০০ জন এবং নারী ৫০০ জন । প্রতিবন্ধী নারী ও প্রতিবন্ধী পুরুষের সমঅংশগ্রহণ নিশ্চিত করে এর কার্যক্রম পরিচালিত হয়। সংগঠনের গঠনতন্ত্র অনুসারে ২১ সদস্য বিশিষ্ট সাধারণ পরিষদ এবং ৭ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী পরিষদের তত্ত্বাবধানে সাধারণ সম্পাদক/নির্বাহী পরিচালকের দিকনির্দেশনায় কর্মী ও স্বেচ্ছাসেবকদের মাধ্যমে সংগঠনের কার্যক্রম বাস্তবায়িত হয়ে থাকে। প্রতিবন্ধী পুরুষ এবং প্রতিবন্ধী নারীদের প্রত্যক্ষ অংশগ্রহণে সরকারি ও বেসরকারি সংগঠনে সহযোগিতায় প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার প্রতিষ্ঠা ও জীবনমান উন্নয়নে সংগঠনটি কাজ করছে।
এছাড়া প্রতিবন্ধিতা অন্তর্ভূক্তি কর্মসূচিসমূহে প্রতিবন্ধী ব্যক্তিদের সক্রিয় ও ফলপ্রসূ অংশগ্রহণ নিশ্চিতকরণ, সক্ষমতা বৃদ্ধি ও কারিগরী সহায়তা প্রদানের লক্ষ্যে মূলধারার উন্নয়ন সংগঠনসমূহের সাথে অংশীদারিমূলক কর্মকাণ্ডে সংগঠনটি সচেষ্ট।
কর্মএলাকা
জামালপুর -ডিপিওডি বাংলাদেশের জামালপুর জেলার অন্তর্গত ইসলামপুর উপজেলায় ৬টি ইউনিয়নে কাজ করছে।